উইভিং (Weaving), নিটিং (Knitting), নন ওভেন/ফেলটিং (Non- woven)

 ইত্যাদি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর তিনটি পদ্ধতি। দুই সারি সুতার (টানা ও পড়েনের) ইন্টারলেসমেন্টের মাধ্যমে কাপড় তৈরির প্রক্রিয়াকে উইভিং বলে৷ 

উইভিং এ টানা ও পড়েন সুতা পরস্পর সমকোণী বন্ধনে আবদ্ধ থাকে৷ উইভিং প্রক্রিয়া যে মেশিনে করা হয় তা তাঁত (Loom) নামে পরিচিত৷

নিটিং

নিটিং

অপরদিকে নিটিং এক সারি সুতার লুপ তৈরির মাধ্যমে কাপড় তৈরির বিশেষ কৌশল৷ যেখানে শুধুমাত্র একসারি সুতা ব্যবহৃত হয়৷ নিটিং প্রক্রিয়া 

যে মেশিনে করা হয় তা নিটিং মেশিন নামে পরিচিত৷ 


মেয়েদের আন্ডার গার্মেন্টস, ছেলেদের গেঞ্জি, টি-শার্ট, সোয়েটার, মাফলার, মোজা নিটিং এ তৈরি কাপড়ের উদাহরণ৷


নিটিং কাকে (Definition of knitting) বলে?

যে প্রক্রিয়ায় নিডেলের সাহায্যে লুপ গঠন করে এবং তৈরি লুপ পরস্পরের সাথে সমান্তরাল বা লম্বালম্বি সংযোজিত করে কাপড় তৈরি করা হয় তাকে নিটিং বলে৷

নিটিং কত প্রকার (Classification of knitting) ও কি কি?

ওয়ার্প নিটিং (Warp knitting)

ওয়েফট নিটিং (Weft Knitting)


ওয়ার্প নিটিং (Warp knitting) কি?

যে নিটিং প্রক্রিয়ায় কাপড়ের দৈর্ঘ্য বরাবর উল্লম্বভাবে (Vertically) লুপসমূহ তৈরি হয় তাকে ওয়ার্প নিটিং (Warp knitting) বলে৷

Types of Warp knitting?

Tricot

Raschel Knit 

Milanese Knit

Needles Shift

Stitch-bonding 


ওয়েফট নিটিং (Weft Knitting) কি?

যে নিটিং প্রক্রিয়ায় কাপড়ের প্রস্থ বরাবর আনুভূমিকভাবে (Horizontaly) লুপসমূহ তৈরি হয় তাকে ওয়েফট নিটিং (Weft Knitting) বলে৷

Types of weft knitting?

Plain knit

Purl Knit

Rib Knit

Interlock Knit

কোর্স কি?

যে সব লুপ কাপড়ের প্রস্থ বরাবর চলে (Run করে) তাদেরকে কোর্স বলে৷ এ লুপগুলো কাপড়ের আনুভূমিকভাবে অবস্থান করে৷

ওয়েলস কি?

যে সব লুপ কাপড়ের দৈর্ঘ্য বরাবর চলে (Run করে) তাদেরকে ওয়েলস বলে৷ এ লুপগুলো কাপড়ের লম্বভাবে অবস্থান করে৷

নিডেল কি?

নিডেল নিটিং মেশিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ৷ এটি লুপ গঠনে মূল ভূমিকা পালন করে৷ নিডেল হুকযুক্ত মেটাল পার্টস (স্টিলের তৈরি)৷ 


নিটিং মেশিনে সাধারণত তিন ধরনের নিডেল ব্যবহৃত হয়ঃ

ল্যাচ নিডেল (Latch Needle)

বিয়ার্ডেড নিডেল (Bearded Needle)

কম্পাউন্ড নিডেল (Compound Needle)

ল্যাচ নিডেল (Latch Needle) কি?

ল্যাচ নিডেল বহুল জনপ্রিয় একটি নিডেল৷ অধিকাংশ ক্ষেত্রে নিট কাপড় তৈরিতে ল্যাচ নিডেল ব্যবহৃত হয়৷ 

ল্যাচ নিডেল

ল্যাচ নিডেল

ল্যাচ নিডেলের প্রধান অংশ নিম্নে চিত্রিত হলঃ

A-হুক (Hook):

নিডেলের একেবারে শেষে  বাঁকানো অংশকে হুক বলে৷

B-বাট (Butt): ক্যাম এর মাধ্যমে মুভমেন্টের জন্য নিডেলের নিচের বাঁকানো অংশকে বাট বলে৷

C-টেইল (Tail): 

নিডেলের শেষ অংশকে টেইল বলে৷ টেইল নিডেলকে ট্রাকে দৃঢ় অবস্থানে রাখে৷

D-ল্যাচ (Latch): 

ল্যাচ নিডেলের একটি গুরুত্বপূর্ণ অংশ৷ এটি হুকের মুখ খোলা এবং বন্ধ করার কাজে ব্যবহৃত হয় এবং লুপ গঠন করে৷

E-স্টেম (Stem): 

বাট থেকে হুক পর্যন্ত অংশকে স্টেম বলে৷ লুপ তৈরির পর লুপটি স্টেমে চলে আসে৷

ওয়ার্প নিটিং ও ওয়েফট নিটিং এর মধ্যে পার্থক্য?

ওয়ার্প নিটিং ওয়েফট নিটিং এর পার্থক্যসমূহ নিম্নরূপঃ



ওয়ার্প নিটিংঃ

কাপড়ের দৈর্ঘ্য বরাবর টানা সুতার মাধ্যমে লুপ তৈরি করে কাপড় তৈরি করা হয়৷

প্রত্যেকটি নিডেলের জন্য ১টি কনে সুতার প্রয়োজন৷

যে কোন ধরনের ডিজাইন সহজে করা যায় না৷

ওয়ার্প নিটিং এ তুলনামূলক মোটা কাপড় তৈরি হয়৷

টানা সুতাকে বিম থেকে সরবরাহ করা হয়৷

কাপড়ের দৈর্ঘ্য বরাবর ইলস্টিক হয়৷

তুলনামূলক উৎপাদন বেশি৷

তুলনামূলক সংকোচন কম হয়৷

প্রি প্রসেস তুলনামূলক ব্যয়সাপেক্ষ৷ 

সকল প্রকার নিডেল ব্যবহার করে কাপড় প্রস্তুত করা যায়৷

ওয়েফট নিটিংঃ

কাপড়ের প্রস্থ বরাবর পড়েন সুতা দ্বারা লুপ তৈরির মাধ্যমে কাপড় তৈরি করা হয়৷

প্রতিটি সুতার জন্য একাধিক নিডেলের প্রযোজন৷

যে কোন ডিজাইন সহজে করা সম্ভব৷

ওয়েফট নিটিং এ তুলনামূলক সূক্ষ্ম কাপড় তৈরি হয়৷

পড়েন সুতাসমূহ কৌন থেকে সরবরাহ করা হয়৷

কাপড়ের প্রস্থ বরাবর ইলাস্টিক হয়৷

তুলনামূলক উৎপাদন কম৷

সংকোচন সাধারণত বেশি হয়৷

প্রি প্রসেস তুলনামূলক কম ব্যয়সাপেক্ষ৷

ল্যাচ ও বিয়োর্ডেড নিডেল ব্যবহার করা হয়৷


উইভিং এবং নিটিং এর পার্থক্য?

উইভিং ও নিটিং এর পার্থক্যসমূহ নিম্নরূপঃ

নিটিংঃ

নিডেল এর সাহায্যে লুপ তৈরি করে কাপড় বোনা হয়৷

নিটড ফ্যাব্রিক এর বোনার কারণে কোন ভাঁজ পড়ে না৷

নিটিড কাপড় দ্বারা বডি শেপের পোশাক তৈরি করা যায়৷

নিটিং মেশিনসমূহের উৎপাদন তুলনামূলক বেশি৷

নিটিং ইন্ডাস্ট্রিতে সুতার অপচয় তুলনামূলক কম হয়৷

নিটেড ফ্যাব্রিককে আয়রনিং বা ইস্ত্রি করার প্রয়োজন হয় না বললেই চলে৷

খুব অল্প স্থানে নিটিং মেশিন বসানো ও উৎপাদন দেয়া সম্ভব৷

নিটিং এ তুলনামূলক উৎপাদন খরচ কম৷

নিটিং এ তৈরি কাপড় তুলনামূলক নরম হয়৷

নিটিং কাপড়ে স্ট্রেস ও স্ট্রেইন (Stress and strain) বেশি৷

উইভিংঃ

দুই সেট সুতার পরস্পর সমকোণে ইন্টারলেসমেন্ট এর মাধ্যমে কাপড় বোনা হয়৷

ওভেন কাপড়ে ভাঁজ পড়ে৷

ওভেন কাপড় দ্বারা বডি শেপের পোশাক তৈরি করা যায় না৷

তাঁতে উৎপাদন তুলনামূলক কম৷

উইভিং ইন্ডাস্ট্রিতে সুতার অপচয় তুলনামূলক বেশি হয়৷

ওভেন কাপড়কে আয়রনিং করতে করতে হয়৷

তুলনামূলক উৎপাদন খরচ বেশি৷

যদিও তাঁত বসাতে অল্প স্থান প্রয়োজন কিন্তু প্রি- প্রসেস কারণে স্পেস (Space) বেশি লাগে৷

উইভিং তৈরি কাপড় তুলনামূলক শক্ত হয়৷

ওভেন কাপড়ে তুলনামূলক স্ট্রেস ও স্ট্রেইন কম৷


নিটিং মেশিনারির তালিকা (List of knitting machiery):

ওয়ার্প নিটিং মেশিনের তালিকা নিম্নরূপঃ

র্যাচেল নিটিং মেশিন৷

ট্রাইকট নিটিং মেশিন৷

সিঙ্গেল নিডেল বার নিটিং মেশিন

ডাবল নিডেল বার নিটিং মেশিন

ওয়েফট নিটিং মেশিনসমূহ?

ফ্লাটবার নিটিং মেশিন

স্ট্রেইট বার নিটিং মেশিন

সার্কুলার নিটিং মেশিন

ফ্লাটবার ওয়েফট নিটিং মেশিনসমূহ?

(ক) সিঙ্গেল বেড নিটিং মেশিন

(খ) ডাবল বেড নিটিং মেশিন

ভি- বেড, পার্ল মেশিন

স্ট্রেইট বার ওয়েফট নিটিং মেশিনসমূহ?

(ক) ডাবল বেড নিটিং মেশিন

(খ) সিঙ্গেল বেড নিটিং মেশিন

সিঙ্গেল হুইল, লুপ হুইল, প্লেইন হুইল৷

সার্কুলার ওয়েফট নিটিং মেশিনসমূহ?

সিঙ্গেল বেড নিটিং মেশিন

ডাবল বেড নিটিং মেশিন



নিটিং ফেক্টরির জব এর কিছু খুঁটিনাটি বিষয় জেনে রাখুন

 

Job Prospect in Knitting and Knitting  Quality :


বেতনসীমা :৫০,০০০ থেকে ১,৫০,০০০


প্রারম্ভিক পদবী : নিটিং,উইভিং বা ডাইং এসিস্টেন্ট প্রোডাকশন অফিসার হিসেবে শুরু করা লাগে


প্রারম্ভিক বেতন : ৮,০০০ থেকে ১০,০০০


শিক্ষানবিস-কাল : ৬ মাস


ম্যানেজার হতে সময় লাগে : ৬ বছর , ম্যানেজার হিসেবে দক্ষতা দেখাতে পারলে ও ফেব্রিক এর ক্ষুটিনাটি বুঝলেই সম্ভব


সর্বোচ্চ পোস্ট : ডিরেক্টর


সর্বোচ্চ বেতন : ২,৫০,০০০ ( বেশিরভাগ বায়িং হাউজে লাগে )


চাকুরী পরিবর্তনের সুযোগ : তুলনামূলক অনেক বেশি


নিজেকে মেলে ধরার সুযোগ : সবচেয়ে বেশী


কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ : অনেক বেশি


কাজের স্বীকৃতি : সহজেই পাওয়া যায়


চাকুরীর বাজার : প্রার্থীর চেয়ে চাকুরী অনেক কম, প্রতিযোগিতা অনেক বেশী তবে যোগ্যরাই টিকে যায়


অফিসিয়াল কাজ : ৪০ %


হাতেকলমে কাজ : ২০ %


ম্যানেজারিয়াল কাজ : ৪০ %


কর্মক্ষেত্রের দূরত্ব : ঢাকার বাইরে , ২৫ থেকে ৮০ কি মি পর্যন্ত


কাজের স্বাধীনতা : একাকী কাজ করতে হয়


কাজের চাপ : তুলনামূলক বেশী


কাজের ঝুঁকি : অনেক বেশী


কাজের জবাবদিহীতা : অনেক বেশী


কাজের সময়কাল : ৮ থেকে ১০ ঘন্টা


কাজের গুরুত্ব : অনেক বেশি


প্রযুক্তিগত জ্ঞান ব্যবহারের সুযোগ : অনেক কম,তবে ডিটেইলস জ্ঞান জরুরী


কাজের পরিবেশ নিয়ন্ত্রণ : ঠান্ডা মাথায় সব ট্যাকল করা লাগে



কর্মক্ষেত্রে বাধা : তেমন নেই, তবে আন্ত-ডিপার্টমেন্টাল দন্দ লেগেই থাকে


কর্মক্ষেত্রে মূল্যায়ন : জটিল বিষয় মনে করে কেউ ঘাটাতে সাহস পায়না


সামাজিক মূল্যায়ন : অনেক বেশি


সামাজিকতা রক্ষা : অনেক সময়ই সম্ভব হয়


অস্তিত্বের গর্ববোধ : নিজেকে ইন্জিনিয়ার হিসেবে পরিচয় দেওয়া যায়












FABRIC QUALITY DEPARTMENT


বেতনসীমা :৩০,০০০ থেকে ১,০০,০০০


প্রারম্ভিক পদবী : এসিস্টেন্ট কিউ সি অফিসার


প্রারম্ভিক বেতন : ৭,০০০ থেকে ১০,০০০


শিক্ষানবিস-কাল : ৬ মাস


ম্যানেজার হতে সময় লাগে : ৪ - ৬বছর


সর্বোচ্চ পোস্ট : ফেব্রিক ডিরেক্টর ( বড় গ্রুপে )


সর্বোচ্চ বেতন : ২,০০,০০০


চাকুরী পরিবর্তনের সুযোগ : তুলনামূলক অনেক বেশি


নিজেকে মেলে ধরার সুযোগ : সবচেয়ে বেশী


কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ : অনেক

বেশি, কারন সবার ভুল ধরিয়ে মালিকপক্ষের কাছাকাছি যাওয়া যায়


কাজের স্বীকৃতি : সহজেই পাওয়া যায়


চাকুরীর বাজার : প্রার্থীর চেয়ে চাকুরী বেশী, প্রতিযোগিতা কম, তবে ননটেকই বেশি


অফিসিয়াল কাজ : ৪০ %


হাতেকলমে কাজ : ৩০ %


ম্যানেজারিয়াল কাজ : ৩০ %


কর্মক্ষেত্রের দূরত্ব : ঢাকার বাইরে , ২৫ থেকে ৮০ কি মি পর্যন্ত


কাজের স্বাধীনতা : সবাইকে নিয়ে কাজ করতে হয়


কাজের চাপ : তুলনামূলক বেশী


কাজের ঝুঁকি : অনেক বেশী, ভূল ধরতে না পারলে মাশুলও দেয়া লাগে


কাজের জবাবদিহীতা : অনেক বেশী,সরাসরি মালিকের কাছে


কাজের সময়কাল : ১০ থেকে ১২ ঘন্টা, মাঝে মাঝে বেশিও


কাজের গুরুত্ব : অনেক বেশি


প্রযুক্তিগত জ্ঞান ব্যবহারের সুযোগ : অনেক কম


কাজের পরিবেশ নিয়ন্ত্রণ : ঠান্ডা মাথায় সব ট্যাকল করা লাগে


কর্মক্ষেত্রে বাধা : সবার সাথেই দন্দ লাগে,ভূল ধরিয়ে দেয়াটা(বিশেষ করে মালিকের কাছে) অনেকেই পছন্দ করেনা


কর্মক্ষেত্রে মূল্যায়ন : অভিযোগের ভয়ে কেউ লাগেনা


সামাজিক মূল্যায়ন :গতানুগতিক


সামাজিকতা রক্ষা : অনেক সময়ই সম্ভব হয়না


অস্তিত্বের গর্ববোধ : নিজেকে ইন্জিনিয়ার হিসেবে পরিচয় দেওয়াটা অনর্থক